Skip to content

হাতির চাঁদাবাজি !

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ জেলায় হাতি দিয়ে অভিনব কায়দায় চাঁদাবাজির অভিযোগ উঠেছে। চাঁদার টাকা না দিলে আটক করে রাখা হচ্ছে চলন্ত দূরপাল্লার যানবাহন। উল্টে-পাল্টে দেয়া হচ্ছে দোকানপাটের মালামাল ও আসবাবপত্র। বিড়ম্বনা থেকে মুক্তি পেতে ও হয়রানীর ভয়ে চাঁদার টাকা দিতে বাধ্য হচ্ছেন অনেকে।

স্থানীয় প্রশাসনকে অভিযোগ করা সত্ত্বেও হাতি চাঁদাবাদের হাত থেকে রেহাই পাচ্ছেনা কেউ। এ চাঁদাবাজির সঙ্গে এক সাবেক সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।

বুধবার অভিযোকারীরা জানান, দিনাজপুরের ঘোড়াঘাটের ঐতিহ্যবাহী গোপালপুর মেলার সার্কাসের হাতি দিয়ে চলছে এ চাঁদাবাজি। ওই মেলার আয়োজক অভিযুক্ত সাবেক সাংসদ। তার নির্দেশেই হাতির মাহুত সকাল থেকে সারাদিন ধরে বিভিন্ন হাট-বাজার, রাস্তা-ঘাট ও মহাসড়কে চাঁদাবাজি করছে।

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে বাস, ট্রাক, মোটরসাইকেল থামিয়ে অভিনব কায়দায় হাতি দিয়ে চাঁদাবাজি করতে দেখা গেছে। টাকা না দিলে আটকে রাখা হচ্ছে যানবাহন। দোকানপাট প্রতিষ্ঠানের মালামাল আসবাবপত্র উল্টিয়ে ফেলে দেয়ার ভয় দেখিয়ে দোকানের মালিকের কাছ থেকে হাতিয়ে নেয়া হচ্ছে টাকা। ৫০ টাকা থেকে ১০০ টাকা পেলে হাতি শুড় দিয়ে সালাম জানিয়ে ফিরছে। ১০ টাকার কম দিলে সেখান থেকে সরছে না আর হাতি! জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে চলছে এ অভিনব চাঁদাবাজি। প্রতিদিন ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা চাঁদা তুলছে। কবে এ চাঁদাবাজি শেষ হবে তা নিয়ে দুঃচিন্তায় পড়েছে এলাকাবাসী ও ভুক্তভোগিরা। বাংলামেইল২৪ডটকম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫