Skip to content

এস্পানিওলকে ১-০ গোলে হারিয়ে সেমিতে রিয়াল

স্পোর্টস ডেস্ক ॥ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে খুব একটা ভয় ধরাতে পারেনি এসপানিওল। মঙ্গলবার ফিরতি লেগে ১-০ গোলে হারিয়ে কোপা ডেল রে সেমিফাইনাল নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তি শিষ্যরা।

এই ম্যাচে একটাই সফলতা অতিথিদের। গোলরক্ষক কিকো ক্যাসিয়া বেশ কয়েকবার ক্রিশ্চিয়ানো রোনালদোকে রুখে দিয়েছেন। অন্তত হ্যাটট্রিক গোলের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বর্ষসেরা ফরোয়ার্ড।

দ্রুতগতির কাউন্টার অ্যাটাক থেকে মাত্র সাত মিনিটে জেসে রদ্রিগেজ একমাত্র গোলটি করেন। অতিথিরা ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল কিন্তু তাদের আক্রমণভাগ সেভাবে জ্বলে উঠতে পারেনি।

এই জয়ে রিয়ালের ক্লাব রেকর্ড আরও বেড়ে গেল। এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতার আট ম্যাচ কোনো গোল হজম করেনি তারা।

দুই লেগ মিলিয়ে রিয়াল ২-০ ব্যবধানে শেষ চার নিশ্চিত করল। ফাইনালে যাওয়ার লড়াইয়ে তাদের লড়তে হবে অ্যাথলেটিক বিলবাও ও অ্যাতলেতিকো মাদ্রিদের লড়াইয়ে জয়ী দলের সঙ্গে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫