Skip to content

আজ চট্টগ্রাম যাচ্ছে বাংলাদেশ ও শ্রীলংকা ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক ॥ আজ চট্টগ্রাম যাচ্ছে বাংলাদেশ ও শ্রীলংকা জাতীয় ক্রিকেট দল। বিকাল ৩টায় নেভো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

অপরদিকে একইদিনে বিকাল সাড়ে ৩টায় রিজেন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়বে শ্রীলংকা ক্রিকেট দল।

ঢাকা টেস্টে শ্রীলঙ্কার কাছে ইনিংস ও ২৪৮ রানের বড় ব্যবধানে হারে স্বাগতিক বাংলাদেশ। এ নিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে ৮ বার ইনিংস ও রানের ব্যবধানে হারে।

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ৪ জানুয়ারি শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে লংকানরা জেতার পরে খুব একটা ভালো অবস্থানে রয়েছে তারা। অপরদিকে বাংলাদেশ কি ঘুরে দাঁড়াতে পারবে? এখন সবার দৃষ্টি টাইগারদের দিকে।

নির্ধারিত সময়ের একদিন আগেই শেষ হয় ঢাকা টেস্ট। তাই বাংলাদেশ দলের খেলোয়াড়রা পরিবারের সাথে সময় কাটান। লংকান ক্রিকেটররা সময় কাটান হোটেল র‌্যাডিসনে।

আগামী ১২ ও ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫