Skip to content

আজ মোশাররফ-মমের বিয়ে

বিনোদন ডেস্ক ॥ মোশাররফ করিমের ঘরে বউ হয়ে আসছেন মম। বিয়েটি হচ্ছে আজই। চমকে ওঠার কোন কারণ নেই। বাস্তবে নয়। এনটিভি’র ‘পরিবার করি কল্পনা’ ধারাবাহিকে ঘটছে এ ঘটনা।

ধারাবাহিকটিতে মোশাররফ করিমের চরিত্রের নাম মিজানুর রহমান খাঁ। যিনি নবাবী কায়দায় জীবনযাপন করেন। অন্যদিকে মমর চরিত্রের নাম পারু। থাকেন বস্তিতে। লোভী দুলাভাইয়ের ফন্দিতে পারুর বিয়ে হয় খাঁ পরিবারে।

‘পরিবার করি কল্পনা’ পরিচালনা করেছেন যৌথভাবে রেদওয়ান রনি ও পল্লব বিশ্বাস। লিখেছেন ইকবাল হোসাইন চৌধুরী। এই মেগা ধারাবাহিকটি প্রচার হয় এনটিভিতে প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে।

মোশাররফ করিম, জাকিয়া বারী মম ছাড়াও এতে অভিনয় খরছেন মেহজাবিন চৌধুরী, আ খ ম হাসান, আবুল হায়াত, শাহেদ আলী সুজন, সুষমা, গোলাম হাবিবুর রহমান মধু, কুমকুম হাসান, লায়লা হাসান, আনন্দ খালেদ, জয়িতা সৈকত প্রমুখ।

এমআরএম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫