বাংলাভ’মি২৪ ডেস্ক ॥ বিয়ে করার জন্য মানুষ বিজ্ঞাপন দেয়। কিন্তু গার্লফ্রেন্ডের জন্য বিজ্ঞাপন! হ্যাঁ, অবাক করা ঘটনাই ঘটিয়েছেন চীনের এক ব্যাক্তি। দিয়েছেন পত্রিকায় বিজ্ঞাপন। তবে তার গার্লফ্রেন্ড হতে গেলে সেই মেয়েকে অবশ্যই কুমারী হতে হবে। কুমারী কোন তরুণীর সঙ্গে ডেটিংয়ের জন্য ১ লাখ ৯০ হাজার ডলার ব্যয় করতে প্রস্তুত আছেন তিনি।
বিজ্ঞাপনে বলা হয়েছে, মেয়েটির বয়স হতে হবে ২৫ বছরের নিচে, উচ্চতা হতে হবে ১ দশমিক ৬৮ মিটার বা সাড়ে ৫ ফুটের বেশি এবং ওজন ৫০ কেজির নিচে। এখানেই শেষ নয়। আরও দুটি শর্তে বলা হয়েছে, নিদেনপক্ষে ওই তরুণীর একটি ব্যাচেলর ডিগ্রির অধিকারী হতে হবে এবং সর্বোপরি তাকে অবশ্যই কুমারী হতে হবে। পছন্দের গার্লফ্রেন্ড খুঁজে পেতে এরকমই ব্যতিক্রমধর্মী একটি বিজ্ঞাপন ছাপিয়েছেন চীনের এক ব্যক্তি।
তবে, প্রকাশিত বিজ্ঞাপন বা রিপোর্টে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। চীনের শীর্ষস্থানীয় সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইটে ওয়েইবোতে পোস্ট করা বিজ্ঞাপনটি এসেছে হোস্ট অব হেনান নিউকাস্ট অ্যাকাউন্ট থেকে।
বিজ্ঞাপন পোস্টটিতে ওই ব্যক্তির একটি ছবি ছাপা হয়েছে। সেই ছবিতে তাকে টাকার স্তূপের পেছনে বসে থাকতে দেখা যাচ্ছে।
তিনি বলেছেন, একটি গার্লফ্রেন্ড খোঁজার প্রকল্পে ভীষণ ব্যস্ত সময় পার করতে হচ্ছে তাকে। একই সঙ্গে তিনি দাবি নয় বরং একরকম নিশ্চিতই করেছেন, কুমারী গার্লফ্রেন্ড পাওয়ার জন্য তিনি যে ১ লাখ ৯০ হাজার ডলার খরচ করতে প্রস্তুত, সে খবরটা মিথ্যে নয়।
