Skip to content

ওয়ানডে স্ট্যাটাস হারালো নেদারল্যান্ডস, কেনিয়া ও কানাডা

স্পোর্টস ডেস্ক ॥ নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বে হতাশাজনক পারফরম্যান্স করে ওয়ানডে স্ট্যাটাস খুঁইয়েছে এক সময় বিশ্ব ক্রিকেট মাতানো আফ্রিকান দেশ কেনিয়া। এই পতনে তাদের সঙ্গী হয়েছে নেদারল্যান্ডস ও কানাডাও। ক্রিকইনফোর এক প্রতিবেদনে বিষয়টি জানা যায়।

বাদ পড়া তিন দেশের বদলে পরবর্তী চার বছরে আইসিসির সহযোগী ওডিআই দল হিসেবে খেলার সুযোগ পাবে- সংযুক্ত আরব আমিরাত, পাপুয়া নিউগিনি ও হংকং। যেখানে আগে থেকেই আছে- আয়ারল্যান্ড, আফগানিস্তান ও স্কটল্যান্ডের মতো ক্রিকেট খেলুড়ে দেশগুলো।

আইসিসি বিশ্বকাপ কোয়ালিফায়ারে সুপার সিক্স রাউন্ডে পঞ্চম স্থান লাভ করে কেনিয়া। আর নেদারল্যান্ডস ও কানাডা তো সেই রাউন্ড উতরাতেই পারেনি। প্রসঙ্গত, নেদারল্যান্ডস ২০০৬ সালে এবং কেনিয়া ১৯৯৬ সালে আইসিসির ওয়ানডে স্ট্যাটাস পায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫