Skip to content

ব্যস্ততা চেপে ধরেছে রুহিকে

বিনোদন ডেস্ক ॥ র‌্যাম্প মডেল হিসেবেই মিডিয়ায় যাত্রা শুরু করেন এ সময়ের ব্যাস্ত নায়িকা রুহি। এরপর গুটি গুটি পায়ে নিজের বিচরণ সর্বত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। নাটক, বিজ্ঞাপন সবই করেছেন তিনি। বাকি ছিল শুধু বড় পর্দায় নিজের স্থান তৈরী করার। গত বছর থেকে তাও হয়ে গেল, মানে প্রেক্ষাগৃহের রুপালি পর্দাকে নিজের করে নিলেন এ সময়ের এই মানুষটি।

তিনি বলেন, চলচ্চিত্রে আগমনের বয়স আমার এখনো এক বছর হয়নি। এরই মধ্যে ব্যস্ততা যেন চেপে ধরেছে আমাকে। প্রায় হাফ ডজন চলচ্চিত্রের কাজে ক্যামেরার সামনে সকাল-সন্ধ্যা নিয়মিত হাজিরা দিচ্ছি। এর মধ্যে ‘সংগ্রাম’ হবে বড় পর্দায় আসা আমার প্রথম কাজ। তা ছাড়া সম্প্রতি চুক্তিবদ্ধ হলাম ‘থ্রি ইলিগ্যাল’ চলচ্চিত্রে। লন্ডনে এই চলচ্চিত্রের শুটিং হবে। পাশাপাশি ‘মায়ানগর’, ‘জিরো ডিগ্রি’, কলকাতার গ্লামার চলচ্চিত্রগুলো উল্লেখযোগ্য।

তিনি আরও বলেন, কিন্তু চলচ্চিত্রে এসে প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হচ্ছি। যেমন শিডিউল টাইমে এসে দেখা গেল কাজ হচ্ছে না, তাই নির্মাতাদের খেয়াল-খুশি মতো কাজ করতে হচ্ছে। এতে অন্য কাজের শিডিউল নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। এসব বিষয় সমাধান করারও কেউ নেই। সব দেখে মনে হয় চলচ্চিত্র সংগঠনগুলোর কাজের কোনো নীতিমালা নেই। সব কিছুই যেন এলোমেলো। তাই মাঝেমধ্যে মনে হয় আবার র‌্যাম্পে ফিরে যাই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫