Skip to content

রাজেন্দ্রপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

শ্রীপুর প্রতিনিধি ॥ গাজীপুরের রাজেন্দ্রপুরে সড়ক দুর্ঘটনায় পারভেজ (১৯) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এসময় ওই মোটরসাইকেলের অপর আরোহী মারাত্মক আহত হন।

রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যানের ২নং গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ গাজীপুরের শ্রীপুর উপজেলার নওগা গ্রামের সোলায়মান মিয়ার ছেলে।

নাওজোর হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট ইকবাল হোসেন জানান, ময়মনসিংহগামী একটি গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা জয়দেবপুর-চান্দনা চৌরাস্তাগামী ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক পারভেজ নিহত হন। এ ঘটনায় মারাত্মক আহত অপর যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পারভেজের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫