Skip to content

হিল্লোলের আচরণে হতবাক নওশীন

বিনোদন ডেস্ক ॥ হিল্লোলের আচরণে হতবাক নওশীন, বিস্মিত নওশীন। অগণিত বিস্ময়ের সূত্র নিয়েই বিশ্ব ভালোবাসা দিবসে প্রচারিত হবে ‘নোনতা চা’। মাসুম রেজা রচিত নাটকটি প্রচার করবে চ্যানেল নাইন। রাত সাড়ে আটটায়।

দাউদ হাবীব আর চটপটে চরিত্রের মেয়ে ফ্রিদা ফারজানা একই অফিসে চাকরি করেন। প্রতিদিন হাবীব অফিস ফ্লোর থেকে একতলার ওপরে নামেন। ফ্রিদা একটি টি স্টলে হাবীবের কাছে লিফটের সমস্যা সম্পর্কে জানতে চায়। হাবীবের উত্তরে ফ্রিদা মুগ্ধ।

জানতে পারে, হাবীব তার শৈশবের স্মৃতি জাগিয়ে রাখতে চায়ের সঙ্গে চিনির বদলে লবণ মিশিয়ে খায়। হাবীবকে নতুনভাবে খুঁজে পায় ফ্রিদা। টি স্টলে হাবীব প্রতিদিন নতুন নতুন সারপ্রাইজ দেয় ফ্রিদাকে। এ রকম অনেক নাটকীয় ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় ‘নোনতা চা’।

নাটকটি পরিচালনা করেছেন কমল চৌধুরী। নওশীন-হিল্লোল ছাড়াও ‘নোনতা চা’-তে দেখা যাবে সৌরভ, সুবর্না ও এম এ মতিনকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫