Skip to content

হিমু এবার প্রযোজনায়

বিনোদন ডেস্ক ॥ দর্শকপ্রিয় নাট্যাভিনেত্রী হোমায়রা হিমু এবার প্রযোজনায় এলেন। ‘ভালোবাসি অথবা বাসিভালো’ নামের একটি টেলিছবি প্রযোজনার মধ্য দিয়েই প্রযোজনায় নাম লিখিয়েছেন তিনি। এটি পরিচালনা করেছেন অর্ণব খান। এরই মধ্যে টেলিছবিটির শুটিং এডিটিং শেষ করেছেন হিমু। হিমু বলেন, ‘ভালোবাসি অথবা বাসিভালো’ টেলিছবিটি আমরা সব ভাই-ব্রাদার মিলে তৈরি করেছি। লাইট-ক্যামেরা থেকে শুরু করে সবকিছুই নিজেদের।

সে কারণে খুব বেশি অর্থের প্রয়োজন ছিল না। তাই কোন নিয়মিত প্রযোজকের কাছে ধরনা না দিয়ে নিজেই প্রযোজক হয়ে গেলাম। আসন্ন ভালবাসা দিবসে এটি প্রচার হবে। এদিকে হিমু অভিনীত বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে ৪-৫টি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। এর মধ্যে রয়েছে ‘সংঘাত’, ‘একজন নির্বিকার মানুষ’, ‘ভালোবাসা কারে কয়’ ইত্যাদি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫