Skip to content

৩২ কোটি টাকার সম্পদ রেখে গেছেন ম্যান্ডেলা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ নেলসন ম্যান্ডেলা মোট ৪১ লাখ ৩ হাজার মার্কিন ডলার অর্ধমূল্যের (প্রায় ৩২ কোটি ৩৪ হাজার টাকা) সম্পত্তি রেখে গেছেন বলে জানিয়েছেন তার আইনজীবি।

উল্লিখিত সম্পদের মধ্য হতে রয়ালটি সহ মোট ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার পাবে তার পারিবারিক ট্রাস্ট এবং প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ। সম্পত্তির অর্ধেকটা ম্যান্ডেলার তৃতীয় স্ত্রী গার্সা ম্যাশেলের নামে উইল করা, সুতরাং আইনত তার প্রাপ্য। কিন্তু গার্সা তার দাবি তুলে নিয়েছেন।

সম্পত্তির মধ্যে ছিল ম্যান্ডেলার জোহানেসবার্গের বাসভবন, পূর্ব অন্তরীপের প্রত্যন্ত অঞ্চলে তৈরি আরও একটি বাড়ি এবং লিখিত বই থেকে প্রাপ্ত রয়্যালটি। ম্যান্ডেলা রচিত আত্মজীবনীমূলক বইটির নাম- লং ওয়াক টু ফ্রিডম।

বিশ্ব শান্তির দূত খ্যাত নেলসন ম্যান্ডেলা ২০১৩ সালের ৫ ডিসেম্বর ৯৫ বছর বয়সে মারা যান।

(অফসরংংরড়হ.ৎঁ.ধপ.নফ) জানা যাবে। এবং উভয় গ্রুপ থেকে অপেক্ষমান তালিকায় ৪০০ জনের নাম প্রকাশ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫