Skip to content

দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ

স্টাফ রিপোর্টার ॥ পাঁচ দিনের বিরতির পর আজ আবার বসছে দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন।বিকেল ৫টায় বসবে এ অধিবেশন।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি এই সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠক বসে। এরপর অধিবেশন পাঁচ কার্যদিবসের জন্য স্থগিত করা হয়।

আজকের অধিবেশনে সংসদ পরিচালনার জন্য সংসদের কার্য উপদেষ্টা কমিটি এবং সংসদ ভবনের ভেতরে সংসদীয় কমিটির সভাপতিদের জন্য কক্ষ বরাদ্দ এবং সাংসদদের আবাসন, খাদ্য, চিকিৎসা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করার জন্য সংসদ কমিটি গঠন করা হতে পারে।

প্রসঙ্গত, চলতি বছরের ৫ জানুয়ারিতে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর ২৯ জানুয়ারি এ সংসদের প্রথম অধিবেশন বসে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫