Skip to content

মানুষ যে দৃষ্টিতে পৃথিবী দেখে ডলফিন অনুরূপ দৃষ্টিতেই দেখে

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ডলফিন ও মানুষ সম্পূর্ণ ভিন্ন পরিবেশে বাস করলেও উভয়ের বেশ মিল আছে। নতুন এক গবেষণায় জানা গেছে, মানুষ যে দৃষ্টিতে পৃথিবী দেখে, ডলফিনও অনুরূপ দৃষ্টিতেই দেখে। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে টেলিগ্রাফ।

জাপানের ইউনিভার্সিটি অব কিয়োটোর নতুন গবেষণায় উঠে এসেছে এ তথ্য। গবেষকরা এ জন্য বিভিন্ন প্রাণীর উপর তথ্য সংগ্রহ করেন। গবেষণা শেষে গবেষকরা সিদ্ধান্তে আসেন যে, ডলফিন, মানুষ ও শিম্পাঞ্জির পৃথিবী দেখার মূল বিষয়গুলো একই ধরনের।

গবেষণার জন্য ডলফিনদের একসেট দ্বিমাত্রিক ভিজুয়াল-ম্যাচিং ভৌগোলিক আকৃতি দিয়ে পরীক্ষা চালানো হয়। এ জন্য অবশ্য শিম্পাঞ্জি ও মানুষকে একই ধরনের পরীক্ষা দেওয়া হয়।

গবেষণায় দেখা যায়, তিন ধরনের প্রাণীদের বসবাসের পরিবেশে পার্থক্য থাকলেও তাদের নিকট পৃথিবীর রূপ প্রায় একই ভাবে উন্মোচিত হয়। তবে ডলফিনদের দৃষ্টির সূক্ষ্মতা বা পরিষ্কার ছবি দেখার ক্ষমতা কম। এ ছাড়া তাদের রং আলাদা করার ক্ষমতাও কম।

এ গবেষণায় প্রাকৃতিক পরিবেশে জন্ম নেওয়া তিনটি ডলফিনকে পর্যবেক্ষণ করেন গবেষকরা। এ সময় ডলফিনগুলো জাপানের একটি পাবলিক অ্যাকুরিয়ামে ছিল। এগুলোকে ৯টি জ্যামিতিক আকৃতি দেওয়া হয়। এরপর বিভিন্ন প্রশিক্ষণের পর পরীক্ষার মাধ্যমে এগুলোর দৃষ্টিক্ষমতা যাচাই করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫