Skip to content

সাইবার যুদ্ধে ক্ষতি তিন লাখ ডলার!

বাংলাভূমি ডেস্ক ॥ অনলাইন গেইমিং সাইট ইভ অনলাইনের ভার্চুয়াল যুদ্ধে আনুমানিক ৩ লাখ ডলারের ক্ষতি হয়েছে। যুদ্ধে অংশগ্রহণকারী এক গেইমার তার বিলটি পরিশোধ না করার কারণেই এ ক্ষতিটি হয়েছে বলে জানা গেছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইভ অনলাইনের পাঁচ লাখেরও বেশি সদস্য গেইমটির ভার্চুয়াল কারেন্সির মাধ্যমে মহাকাশযান কিনতে পারেন। আর গেইমটির এ ভার্চুয়াল কারেন্সি গেইমারকে কিনতে হয় ভার্চুয়াল নয়, প্রচলিত অর্থ ব্যয় করে। নভোযানের আকার এবং আকৃতির ওপর নির্ভর করে গেইমারদের কাছে নভোযান বিক্রি করে থাকে ইভ অনলাইন। ২০০৩ সালে এ সাইটটি প্রতিষ্ঠিত হয়। গেইমটির ডেভেলপাররা জানিয়েছেন, ভার্চুয়াল যুদ্ধ চলাকালীন মোট ৭৫টি টাইটান নভোযান ধ্বংস হয়ে গেছে, শুধু টিমের একজনের কারণে। তিনি বিল পরিশোধ না করায় তার এলাকাটি অরক্ষিত ছিল। গেইমিং সাইটটির ১০ বছরের ইতিহাসে এটিই ছিল সবচেয়ে বড় যুদ্ধ। প্রায় চার হাজার গেইমার এতে অংশ নেন এবং হাজার হাজার মানুষ গেইমটির অ্যাকশন অনলাইনে দেখছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫