বিনোদন ডেস্ক ॥ ২৪ জানুয়ারি মুক্তি পাওয়া ‘জয় হো’ ছবি দিয়ে বলিউড অভিষেক হয় সানা খান ও ডেইজি শাহের। তবে ডেইজি শাহই বেশি আনুকল্য পেয়েছেন সালমানের।
ছবির প্রায় প্রত্যেকটি প্রচারণা অনুষ্ঠানেই ছবির নায়ক সালমান খানের সঙ্গে অংশ নিয়েছেন ডেইজি। পক্ষান্তরে পুরোপুরি আড়ালে থেকে গেছেন সানা। সালমানের ছবিতে অভিষক হয়েও আলোচনায় আসতে পুরোপুরিই ব্যর্থই হয়েছেন তিনি।
সানার এক বন্ধু জানায়, নায়িকা ডেইজিকে নিয়েই ছবির সব প্রচারণা চালিয়েছেন সালমান। আর সানাকে সম্পূর্ণভাবেই সাইডলাইনে রাখা হয়েছে। এতে প্রচণ্ড হতাশ হয়েছেন সানা। ছবির পোস্টার ও ট্রেইলারেও সানাকে দেখা যায়নি।
ছবিটি মুক্তির পর আরো বেশি হতাশ হয়েছেন সানা। কারণ তাকে না জানিয়েই ছবি তার চরিত্রে ব্যাপক পরিবর্তন আনা হয়। সানা ভেবেছিলেন, পুরো ছবিতেই দেখা যাবে তাকে। পরে দেখা যায়, বিরতির আগে ছবিটিতে তার মাত্র একটি দৃশ্য রয়েছে। ছবিতে তার চরিত্রটিকেও কাঁটছাঁট করে অনেক বেশি সংক্ষিপ্ত করা হয়েছে।
‘জয় হো’ ছবিটির জন্য অনেক ত্যাগ করতে হয়েছে সানাকে। নাচের রিয়েলিটি শো ‘ঝলক দিখলা জা’তে অংশ নিয়েছিলন সানা। পরে সালমানের কথায় শোটি ছেড়ে বেরিয়ে আসেন তিনি। সালমানের বক্তব্য ছিল, ‘জয় হো’র মুক্তির আগে খুব বেশি লাইমলাইটে আসা উচিত হবে না তার।
সূত্র জানায়, ফিল্ম ইন্ডাস্ট্রিতে সানার অবস্থান এখনো নড়বড়ে। তাই সালমানের এমন অন্যায় আচরণের প্রতিবাদও করতে পারেনি সানা। বরং নিজেকে অসহায় মনে হয়েছে তার। তার মনে হয়েছে, প্রতিবাদ করলে তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে।
