Skip to content

সাঙ্গাকারার ডাবল সেঞ্চুরিতে উড়ছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক ॥ ৩০১ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করলেন কুমারা সাঙ্গাকারা। গতকাল ৫ উইকেটে ৩১৪ রান তুলেছে সফরকারীরা। আজ প্রথম ইনিংসে আরও ২০০ রান যোগ করার আশা করছে শ্রীলংকা।

সহ অধিনায়ক দিনেশ চান্দিমাল সংবাদ সম্মেলনে বলেছেন,‘এই উইকেটে ব্যাট করা কঠিন। কিন্তু আশা করছি ২০০ রান যোগ করলে স্কোরটা উপযোগী হবে।’ বাংলাদেশের এক পেসার খেলানো দেখে বিস্মিত লংকানরাও। চান্দিমাল বলেছেন,‘হ্যাঁ, আমরা সবাই বিস্মিত এক পেসার দেখে। স্বাভাবিকভাবে যে কোনো কন্ডিশনে টেস্ট ক্রিকেটে যে কোনো দল দুজন পেসার খেলায়।’ নিজের আউট নিয়ে হতাশ হলেও তরুণ এই ব্যাটসম্যান আশা করছেন বোলিংয়ে এসে শ্রীলংকা স্পিনারদের পাশাপাশি পেসারদের মাধ্যমেও ভালো করবে। দুই স্পিনার মেন্ডিস, দিলরুয়ান পেরেরার সঙ্গে লাকমল, নুয়ান প্রদীপ দলের জন্য বড় অবদান রাখবেন বলেই মনে করেন চান্দিমাল। এরিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৪০২/৬ উইকেটে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫