জেলা প্রতিনিধি, চট্টগ্রাম ॥ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে এক কেজিরও বেশী স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এসব স্বর্ণের মূল্য অর্ধলক্ষ টাকা। বুধবার পৃথক অভিযানে এসব বার উদ্ধার করা হয়।
কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান জানান, বিকেল ৫টায় জেদ্দা থেকে আসা একটি ফ্লাইট ধেকে ৪ যাত্রীর দেহ তল্লাশী করে ৮টি স্বর্ণের বার এবং রাত সোয়া আটটায় দুবাই থেকে আসা এক যাত্রীকে তল্লাশী করে ২টি স্বার্ণের বার উদ্ধার করা হয়।
মশিউর আরো জানান, উদ্ধার করা স্বর্ণের ওজন ১ কেজি ১৬ গ্রাম। তবে কোন যাত্রীকে আটক না করে শুধু তাদের পাসপোর্ট জব্দ করা হয়েছে।
এর আগে গত দুই দিনে ৪ টি স্বর্ণের চালান আটক করেছিল কাস্টমস কর্তৃপক্ষ।
