Skip to content

৫ জানুয়ারির মধ্য দিয়ে গণতন্ত্রের শবযাত্রা শুরু হয়েছে : ফখরুল

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সংবিধান সংশোধন করে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে জনগণকে জিম্মি করে ৫ জানুয়ারি নির্বাচন করেছে। এ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের শবযাত্রা শুরু হয়েছে।

সামগ্রিকভাবেই এ সরকার অবৈধ ও অসাংবিধানিক। সরকারের বৈধতা নিয়ে কেবল দেশে নয় বিদেশেও প্রশ্ন রয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় গণতান্ত্রিক পার্টির ঢাকা মহানগর কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রকাশ্য অস্ত্র প্রদর্শনের ব্যাপারে জাতীয় সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন।

তিনি বলেন, ‘আত্মরক্ষার অধিকার সকলের রয়েছে’ বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাতে সন্ত্রাস ও বিচারবহির্ভূত হত্যাকে প্রশ্রয় দেওয়া হয়েছে। এজন্য তাকে একদিন জবাব দিতে হবে। আজ পর্যন্ত কোন আন্দোলনই ব্যর্থ হয়নি। অবশ্যই আওয়ামী লীগ সরকারের পতন হবে। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫