বিনোদন ডেস্ক ॥: হিল্লোলের বিয়ে কাল। এ জন্য ঘর সাজাতে ব্যস্ত সে। হঠাৎ রাতে হিল্লোলের ঘরে হাজির তার সাবেক প্রেমিকা। কী করবে এখন হিল্লোল? বিয়ের আগের রাতে সাবেক প্রেমিকাকে কাছে পেয়ে কী করবে হিল্লোল? নানা ঘটনা ঘটে তাদের মাঝে।
কিন্তু’ সকালে হিল্লোল বুঝল ঘুমিয়ে ঘুমিয়ে সে স্বপ্ন দেখছিল। ঘুম ভাঙতেই ফোন করলেন বোনকে। বোন তাকে জানালো তার সেই প্রেমিকা গতকাল সন্ধ্যায় আত্মহত্যা করেছে। প্রেমের সম্পর্কের টানে হয়ত পৃথিবী থেকে বিদায় নেওয়ার রাতটা এভাবেই কাটিয়েছেন হিল্লোল।
‘কোন এক রাতের গল্প’ নাটকে এমন গল্পে দেখা যাবে হিল্লোলকে। তার তার সাবেক প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন নওশীন। জুয়েল কবিরের রচনায় ও এমদাদুল হক খানের পরিচালনায় নাটকটিতে আরও দেখা যাবে শুভেচ্ছা রহমান, শ্যামল, জেরিনকে।
নাটক সম্পর্কে হিল্লোল জানান, ‘নাটকে আমি মেয়েটির প্রেমিকের চরিত্রে অভিনয় করেছি। মানুষ মারা যাওয়ার পর তার আত্মা ফিরে আসে প্রিয়জনের কাছে। নাটকে এই বিষয়টাই তুলে ধরা হয়েছে। দর্শকেরও ভালো লাগবে।’ রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে নাটকটির শুটিং শেষ করা হয়েছে। নাটকটি প্রচারিত হবে এটিএন বাংলায়।
