Skip to content

সেই নথ খসালি তবে কেন লোক হাসালি

জেলা প্রতিনিধি, রাজশাহী ॥ বিএনপি চেয়ারপারসন ও বিরোধী জোট নেতা বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সেই নথ খসালি, তবে কেনো লোক হাসালি’।

জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

এসময় খালেদা জিয়াকে আবারো ‘গোলাপী’ নামে ডেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘গোলাপী এখন কৈ? গোলাপী জাতীয় নির্বাচনের ট্রেন মিস করে উপজেলা নির্বাচনের ট্রেনে উঠে বসেছে। বেগম খালেদা জিয়া এখন উপজেলা নির্বাচনের ট্রেনে।’

শিক্ষা খাতে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে খালেদা জিয়ার উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘যে ফেলু সে ফেলুই। উনি আন্দোলনেও ফেল করেছেন মেট্রিক পরীক্ষাতেও ফেল করেছেন। ফেলু এখন ঘরে বসে কাঁদে।’

হরতাল অবরোধ দিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই পৌঁছে দেয়ার সময় বাধা দেয়ার চেষ্টার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘হরতাল ও অবরোধের বাধা উপেক্ষা করে শিক্ষাবর্ষের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে ৩০ কোটি বই পৌঁছে দেয়া হয়েছে। খালেদা জিয়া চান না যে অন্য কেউ শিক্ষিত হউক। কারণ তিনি নিজেই যখন মেট্রিক পরীক্ষা দিয়েছিলেন তখন কেবল অংক ও উর্দু বিষয়ে পাস করেছিলেন।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫