Skip to content

পদত্যাগ করেছেন তামিম!

স্পোর্টস ডেস্ক ॥ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে মুশফিকুর রহিমের ডেপুটি হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। আঙুলের চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ককে বিশ্রাম দেওয়ার পর ধারণা করা হয়েছিল, টস করতে মাঠে নামবেন সহ-অধিনায়ক তামিম ইকবালই।

চট্টগ্রাম টেস্টে মুশফিকের অনুপস্থিতিতে এই গুরুদায়িত্ব সামলেছেনও তিনি। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের অধিনায়ক হিসেবে কাল মাশরাফি বিন মুর্তজার নাম ঘোষণা হওয়াটা ছিল যথেষ্টই অবাক করার মতো বিষয়। জানা গেছে, সূত্রের খবর অনুযায়ী, কাল রাতেই নাকি সহ-অধিনায়কের পদ থেকে ইস্তফা দিয়েছেন এই বামহাতি ব্যাটসম্যান।

তবে তামিমের ইস্তফাপত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো গ্রহণ করেনি বলেই জানিয়েছেন বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেছেন, কাল সিঙ্গাপুর থেকে বোর্ড সভাপতি নাজমুল হাসান ফিরলেই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। তবে তামিমের পদত্যাগপত্র গ্রহণ করা হবে না বলেই ইঙ্গিত মিলেছে জালাল ইউনুসের কণ্ঠে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫