Skip to content

সমকামী যুবককে ধর্ষণ করল দুই পুলিশ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ভারতীয় সুপ্রিমকোর্ট ৩৭৭ ধারা বহাল রাখার নির্দেশ দিয়েছিল গত বছরের ডিসেম্বর মাসে। ফের একবার ৩৭৭-এর অশনি সঙ্কতের বিরুদ্ধে দেশ জুড়ে গর্জে উঠেছিলেন সমকামী, উভকামী, রূপান্তরকামী মানুষেরা। সঙ্গে ছিলেন বহু বিষমকামী মানুষেরাও। এখনও অব্যাহত সেই আন্দোলনের ধারা। প্রতিবাদের সঙ্গে সঙ্গে কিন্তু আতঙ্কিতও হয়েছিলেন দভিন্নদ যৌনতার মানুষেরা। আরও একবার আইনের হাত ধরে যৌন হেনস্থার আতঙ্কে কেঁপে উঠেছিলেন তাঁরা।

আর সেই আতঙ্ককেই সত্যি প্রমাণিত করল রোববার সকালের আহমেদাবাদের রাজপথ। এক সমকামী তরুণকে ধর্ষণ করল দুই আইনরক্ষক। অভিযোগ শুধু যৌন নির্যাতনই নয় নরেন্দ্র মোদীর রাজ্যের ওই দুই পুলিশকর্মী প্রচন্ড মারধরও করে ওই যুবককে।

এই ঘটনায় নিগৃহীত সমকামী যুবক তরুণ এতটাই আতঙ্কিত ও আশাহত এই পুলিসের কাছে কোনও অভিযোগ যানাতেও রাজি হননি তিনি। একটি টিভি চ্যানেলে তিনি জানিয়েছেন, পুলিশের কাছে গেলে কোনও উপকারই পাব না, বরং পরিস্থিতি আরও দূর্বিসহ হয়ে উঠবে। আমার আর মায়ের জন্য আরও সমস্যা তৈরি হবে। আমি কোনও পুলিসি মামলা দায়ের করতে চাই না।

২৩ বছর বয়সী ওই সমকামী যুবকের কথা অনুযায়ী, রোববার ভোরে গাড়ি নিয়ে বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে তাঁর গাড়ি থামান অভিযুক্ত দুই পুলিশকর্মী। তারা ওই তরুণের কাছে গাড়ির কাগজপত্র ও যুবকের পরিচয়পত্র দেখতে চায়। গাড়ির কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতেই হঠাৎ হাতে পাওয়া একটা কাগজের টুকরো দেখে তারা জানতে পারে ডিসেম্বরে সমকামীদের মিছিলে অংশগ্রহণ করেছিলেন ওই তরুণ।

যখন নিগৃহীত তরুণ পুলিশকর্মীদের জানান তিনি সমকামী, অভিযোগ তখনই ওই দুই পুলিসকর্মী নির্বিচারে পেটাতে শুরু করেন তাঁকে। শুধু তাতেই ক্ষান্ত না থেকে ধর্ষণ করে তাঁকে। ওই তরুণের পায়ে গভীর ক্ষত তৈরি হয়েছে এই অমানবিক অত্যাচারের গলে।

তবে এই ঘটনা নাকি নতুন কিছু না। ওই তরুণের অভিযোগ সমকামী পুরুষদের নিয়মিত হেনস্থা করে থাকে আহমেদাবাদের পুলিশবাহিনী। প্রায়শয়ই সমকামীরা পুলিসদের যৌন নির্যাতনের শিকার হন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর স্বপ্নের শহর আহমেদাবাদে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫