Skip to content

রহস্যময়ী স্বর্ণকেশীর সঙ্গে পার্টিতে বিবার

বিনোদন ডেস্ক ॥ সেলেনা গোমেজের সঙ্গে জাস্টিন বিবারের বিচ্ছেদ হয়ে গেছে অনেক আগেই। কিছুদিন ধরে মার্কিন মডেল শানটেল জাফ্রিসের সঙ্গে বিবারের অভিসারের গুঞ্জন চলছিল। কিন্তু সম্প্রতি নিউইয়র্কে রহস্যময়ী এক স্বর্ণকেশীর সঙ্গে রাতভর পার্টিতে মেতে খবরের শিরোনাম হয়েছেন ১৯ বছর বয়সী কানাডীয় এ পপগায়ক।

যুক্তরাষ্ট্রে পৌঁছাতে বেশ ভালোই ঝক্কি পোহাতে হয় বিবারকে। বিবারের ব্যক্তিগত বিমানটি বিমানবন্দরে অবতরণের পর শুল্ক কর্মকর্তারা তল্লাশি চালান। অভিযোগ তাঁর বিমানে নাকি গাঁজা ছিল। তল্লাশির পর শুল্ক কর্মকর্তারা গাঁজা খুঁজে পেয়েছেন কি না তা অবশ্য জানা যায়নি। এদিকে বর্তমানে বিবারের মাথার ওপর দু-দুটি অপরাধ মামলা ঝুলছে। এ জন্য তাঁকে বিমানবন্দরে আটকে রেখে দীর্ঘ পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদও করা হয়। সম্প্রতি এক খবরে এসব তথ্য জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।

বিমানবন্দরের হেপা মিটিয়ে পরে একটি পার্টিতে যোগ দিতে যান বিবার। কিন্তু সেখানে গিয়েও তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় তাঁকে। ম্যাক্সিম বিগ গেম উইক এন্ড পার্টিতে অংশ নিতে তাঁকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। কারণ, তাঁর বয়স একুশ বছরের কম। পরে অবশ্য ১৫ জনের দলবল নিয়ে রাত একটার দিকে পেছনের দরজা দিয়ে চুপিসারে ভেতরে ঢোকেন এই ‘বেবি’ তারকা।

ভেতরে ঢোকার পর এক স্বর্ণকেশীকে তাঁদের দলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান বিবার। ‘টিন সেনসেশন’ বিবারের আমন্ত্রণে ইতিবাচক সাড়া দেন ওই স্বর্ণকেশী। ভোর চারটা পর্যন্ত সে পার্টিতে মেতে ওঠেন সবাই। ঘটনার এখানেই শেষ নয়। পার্টি শেষে সেখান থেকে ওই স্বর্ণকেশীর সঙ্গে চলে যেতে দেখা যায় বিবারকে।

পুরো সময়জুড়েই বিবারের ওপর কড়া নজর রেখেছেন নিরাপত্তাকর্মীরা। তাঁরা নিশ্চিত করেন বিবার যাতে কোনোভাবেই মদ্যপান করতে না পারেন। এ ছাড়া কেউ যাতে ক্যামেরা কিংবা মোবাইল ফোনে বিবারের ছবি তুলতে না পারেন, সেটাও নিশ্চিত করেন নিরাপত্তাকর্মীরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫