Skip to content

হৃত্বিক-সুজানের ঘর ভেঙেছে কারিনা!

বিনোদন ডেস্ক ॥ হৃত্বিক রোশন-সুজানের দম্পতির বিচ্ছেদের পালে নতুন হাওয়া। প্রথমে তাদের বিচ্ছেদের কারণ হিসেবে অর্জুন রামপালকে দায়ী করা হয়েছিল। বলা হয়েছিল, অর্জুনের সঙ্গে ঘণিষ্ঠতার জন্যই হৃত্বিকের ঘর ছেড়েছেন সুজান। সঙ্গে সঙ্গেই অবশ্য সে কথা অর্জুন নাকচ করে দেন।

অর্জুনের পর হৃত্বিক-সুজান দম্পতির বিচ্ছেদের জন্য এবার দায়ী করা হলো হৃত্বিকের এক সময়ের ঘণিষ্ঠ বান্ধবী কারিনা কাপুর খানকে। গত বছরের ডিসেম্বরে ১৩ বছরের দাম্পত্যের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটান হৃত্বিক-সুজান। এবার তাদের এই বিচ্ছেদ নিয়ে তৈরি পুরো বিতর্কেই এখন কারিনাকে জড়ানো হচ্ছে।

বলা হচ্ছে, কারিনার জন্য সবসময় নাকি হৃত্বিকের মধ্যে আলাদা একটা দুর্বলতা ছিল। আর সে জন্যই হৃত্বিকের ঘর ছেড়েছেন সুজান! সেই গুজব আরো ডালপালা ছড়িয়েছে সম্প্রতি হৃত্বিকের নেয়া একটি সিদ্ধান্তের কারনে।

বেশ কয়েকমাস আগে ‘শুদ্ধি’ ছবিতে অভিনয় করানোর ব্যাপারে কারিনা-হৃত্বিকের সঙ্গে চূড়ান্ত কথাবার্তা বলেন নির্মাতা করণ জোহর। দুজনেই সায় দিয়েছেন ছবিটিতে অভিনয় করবেন। তবে হৃত্বিকের অসুস্থতা ও বিভিন্ন কারণে ছবিটির কাজ এগোয়নি। এক পর্যায়ে ‘শুদ্ধি’ নির্মাতাদের না করেন দেন কারিনা।

প্রিয় সহশিল্পী ছবিটা করছেন না সেখানে হৃত্বিকই বা ছবিটি করবেন কী করে। কারিনা ছবিটি ছেড়ে দিয়েছেন এই খবর শুনেও হৃত্বিকও না করে দেন নির্মাতাদের। যদিও বলার মতো কোনো কারনই দেখাতে পারেননি ‘কৃষ’ তারকা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫