Skip to content

অনলাইনে রাবির ভর্তি

জেলা প্রতিনিধি, রাবি ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে বিভিন্ন বিভাগে ভর্তির জন্য মনোনিত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে। এছাড়া বিভাগ ও হলের ফি জমা দেয়ার জন্য সংশ্লিষ্ট অনুষদে যোগাযোগ করতে হবে।

শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপাপ্ত রেজিস্টার এন্তাজুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.ru.ac.bd) থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে ফরম পূরণ করতে হবে। ভর্তি ফরম পূরণের পর নির্ধারিত ফি বাবদ প্রয়োজনীয় অর্থ যে কোনো তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংক থেকে টাকা জমার পে-অর্ডার সঙ্গে আনতে হবে।’

তিনি আরও বলেন, ‘কলা, আইন, বিজনেস স্টাডিজ এবং সমাজবিজ্ঞান অনুষদের জন্য ২ হাজার ৯১০ টাকা। বিজ্ঞান, জীব ও ভূ-বিজ্ঞান, কৃষি এবং প্রকৌশল অনুষদের জন্য ৩ হাজার ৩৪ টাকা ফি লাগবে।’

এছাড়াও বিভাগ এবং হলের ফি বাবদ প্রয়োজনীয় অর্থের পরিমাণ জানতে সংশ্লিষ্ট অনুষদে যোগাযোগ করতে হবে।

অনুষদ সমুহের ফোন নম্বর: কলা অনুষদ-০৭২১৭১১১৪৪, আইন অনুষদ-০৭২১৭১১১৪৩, বিজনেস স্টাডিজ অনুষদ-০৭২১৭১১১২৯, সামাজিক বিজ্ঞান অনুষদ-০৭২১৭১১১৩০, বিজ্ঞান অনুষদ-০৭২১৭১১১১৫, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ-০৭২১৭১১১৫৭, কৃষি অনুষদ- ০৭২১৭১১১৪২, প্রকৌশল অনুষদ-০৭২১৭১১১২৫।

শিক্ষার্থীদের যা আনতে হবে: ভর্তির সময় অফিস চলাকালীন সময়ে শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান (যদি থাকে) পরীক্ষার মূল সার্টিফিকেট, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান (যদি থাকে) পরীক্ষার মূল মার্কস সার্টিফিকেট, এইচএস সি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড।

এছাড়াও ব্যাংকের পে অর্ডার, সদ্যতোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি এবং পরীক্ষার হল পরিদর্শকের স্বাক্ষরিত এইচএস সি/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের কপি অনুষদের ডিন অফিসে জমা দিতে হবে।

ডিন অফিসে ভর্তি সংক্রান্ত কার্যক্রম শেষ হলে পরবর্তী নির্দেশনা সংশ্লিষ্ট অফিস থেকে দেয়া হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫