Skip to content

আ. লীগ নেতা হত্যা মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ॥ বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের ঝাঐল ওভারব্রীজের কাছে জাহাঙ্গীর হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছেন। তিনি সিরাজগঞ্জের চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি এবং সদর উপজেলার মোহনপুর গ্রামের বেলা উদ্দিনের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মর্কর্তা আমিনুল ইসলাম জানান, শনিবার ভোরে ঝাঐল ওভারব্রীজের কাছে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। রাতের কোন এক সময় তাকে হত্যা করে লাশ সেখানে ফেলে রাখা হয়।
তবে কে বা কারা জাহাঙ্গীরকে হত্যা করেছে পুলিশ তা নিশ্চিত করতে পারেনি। তার বিরুদ্ধে সিরাজগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া সে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫