বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, প্রশাসনকে জনগণের বিপক্ষে দাঁড় করিয়ে রাষ্ট্র পরিচালনা করা কোন গণতান্ত্রিক দলের পরিচয় বা কাজ হতে পারে না।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়া কল্যাণ পরিষদ আয়োজিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শীর্ষক’ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
রফিকুল ইসলাম মিয়া বলেন, গণতন্ত্রের মূল ধারণা হলো দেশের সকল মানুষের অংশগ্রহণে নির্বাচন এবং জনগণের মতামতের ভিত্তিতে দেশ পরিচালনা করা। ৫ ভাগের কম ভোটে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করলে সেটি কোনো গণতান্ত্রিক সরকার হতে পারে না বলেও মত দেন তিনি।
তিনি আরো বলেন, ক্ষমতায় গেলে যে ইতিহাস পরিবর্তন হয়, তা এই সরকারের কাছ থেকে পাওয়া গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, যুবদল সভাপতি এ্যাড. মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম
