Skip to content

নারী পুলিশকে পেটালেন পুরুষ পুলিশ

জেলা প্রতিনিধি, নাটোর ॥ নাটোর সদর থানায় কর্মরত সাবিনা (২৮) নামের একজন নারী পুলিশকে পিটিয়েছেন রাজশাহীতে কর্মরত নাসির উদ্দিন নামের এক কনস্টেবল। পরে সাবিনার অভিযোগের ভিত্তিতে নাসিরকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে এ মারধরের ঘটনা ঘটে।

সাবিনাকে পেটানোর ঘটনা ও নাসিরকে আটকের কথা স্বীকার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মারধরের ঘটনায় আহত সাবিনাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সাবিনার অভিযোগের ভিত্তিতে নাটোর থানার পুলিশ তাৎক্ষণিক নাসিরকে আটক করে থানায় নিয়ে যায়। কনস্টেবল নাসির দাবি করছেন, সাবিনা তার স্ত্রী।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, “নাসিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পারিবারিক ভুল-বোঝাবুঝির কারণে এই মারপিটের ঘটনা ঘটেছে।”

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫