Skip to content

মনোনয়নপত্র জমা দিয়েছে তৃতীয় ধাপে ১৫৪৮ জন

স্টাফ রিপোর্টার ॥ চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন (শনিবার) পর্যন্ত ৪২ জেলার ৮৩ উপজেলায় মোট ১৫৪৮ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

তথ্য অনুযায়ী এসব উপজেলায় চেয়ারম্যান পদে ৬২৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫৯৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন সোমবার। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ মার্চ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫