Skip to content

প্রধানমন্ত্রী শ্রম মন্ত্রণালয়ে অফিস করছেন

স্টাফ রিপোর্টার ॥ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সকাল সাড়ে দশটায় এ মন্ত্রণালয়ে আসেন।

এসময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। তার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মিকাইল সিপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সচিবালয়ের সাত নম্বর ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেলে। এমন কি সচিবালয়ে মূল প্রবেশ পথেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রবেশ অধিকারও সীমিত করা হয়েছে।

এর আগে শ্রম সচিব জানিয়েলেন, ১৬ ফেব্রুযারি প্রধানমন্ত্রী শ্রম মন্ত্রণালয়ে অফিস করবেন।

উল্লেখ্য, নিয়ম অনুযায়ী যে মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী না থাকে সেই মন্ত্রণালয়ের দায়িত্বে প্রধানমন্ত্রী নিজেই থাকেন।

প্রধামনমন্ত্রী শেখ হাসিনা আজ পররাষ্ট্র মন্ত্রণালয়েও অফিস করতে পারেন বলে জানা গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫