Skip to content

উপজেলায় দলীয় অভিযোগ বিবেচনার সুযোগ নেই: সিইসি

স্টাফ রিপোর্টার ॥ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ বলেছেন, উপজেলা একটি নির্দলীয় নির্বাচন। তাই কোনো দলীয় অভিযোগ এখানে বিবেচনায় রাখার সুযোগ নেই। তবে কোনো প্রার্থী অভিযোগ করলে আমরা তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।

বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। এখনও যেহেতু পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ হয়নি তাই কারো অভিযোগের বিষয়ে এখনই মন্তব্য করা যাচ্ছেনা। নিরপেক্ষতার প্রশ্নের জবাব পরে দেওয়া হবে।’

বিএনপির অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, এ নির্বাচনে দলীয় প্রার্থী যেমন রয়েছে, বিপরীতে নির্দলীয় প্রার্থী রয়েছে। সুষ্ঠ নির্বাচনের জন্য সকল রকম প্রস্তুতি নেয়া হয়েছিল।

সাংবাদিকদের উদ্দেশ্যে সিইসি বলেন, বিভিন্ন এলাকায় আপনাদের প্রতিনিধি রয়েছে। তারা অবশ্যই এই নির্বাচন পর্যবেক্ষণ করেছে। তাদের কাছ থেকেই এই নির্বাচনের নিরপেক্ষতা সম্পর্কে জানতে পারবেন।

তিনি বলেন, ‘কোথাও কোনো কিছুর জন্য নির্বাচন আটকে যায়নি। ঢিলে (বিলম্ব) হয়নি। নির্বাচন ঠিকঠাক মতো হয়েছে। আপনারা (সাংবাদিকরাও) তা দেখেছেন।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫