Skip to content

বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি, নাটোর ॥ নাটোরের হয়বতপুর এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কের সৈয়দের মোড়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নাটোরগামী লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসময় আরও অন্তত ৬ জন আহত হন।

শুক্রবার সকাল ৭টার দিকে দুর্ঘটনা ঘটে। হতাহত সবাই লেগুনার যাত্রী। আহতদের নাটোর আধুনিক সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- লেগুনাচালক রাজশাহী কাটাখালীর মো. সাকের আলীর ছেলে জীবন (২৪), নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার আব্দুল লতিফের ছেলে সবজি ব্যবসায়ী মাসুদ রানা (৩০)। বাকি একজনের অজ্ঞাত পরিচয়।

স্থানীয়রা জানায়, ঢাকাগামী বেস্ট ট্রাভেল নামে একটি বাসের সঙ্গে নাটোরগামী একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই লেগুনার এক যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে আরও দুজনের মৃত্যু হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫