Skip to content

বাধ্য করলেন সানি লিওন

বিনোদন ডেস্ক ॥ চলচ্চিত্র নির্মাতা দেবাং দোলাকিয়াকে অযৌক্তিক দাবি মানতে বাধ্য করে আবারো আলোচনায় আসলেন সানি লিওন। সম্প্রতি দেবাংয়ের পরিচালনায় মালয়েশিয়ার ‘টিনা অ্যান্ড লোলো’ ছবির শ্যুটিং করছিলেন সানি।

মোট ২০ দিনের সফরে মালয়েশিয়ায় গিয়েছিলেন সানি। এরমধ্যেই তার ‘রাগিনী এমএমএস টু’ ছবির একটি প্রচারণা অনুষ্ঠানে ভারতে আসার ডাক পড়ে সানির। মালয়েশিয়া থেকে ভারত আসার জন্য সানিকে অনুমতিও দিয়েছিলেন নির্মাতা।

তবে ছুটি পেয়েও খুশি হননি সানি। মালয়েশিয়া থেকে ভারত আসার পুরো খরচই দাবি করে বসেন দেবাং দোলাকিয়ার কাছে। আর সানির এই অযৌক্তিক দাবিই বা মানবেন কেন দেবাং। তার যুক্তি, সানি সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই ভারত যাচ্ছেন। তাই সানির ভ্রমণ ব্যয় বহন করবেন না তিনি।

এ নিয়ে বাদানুবাদও কম হয়নি। তবে শেষ পর্যন্ত সানির দাবি মানতে বাধ্য হয়েছেন দেবাং।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫