Skip to content

সবচেয়ে পাতলা কনডম.

..
বাংলাভূমি২৪ ডেস্ক ॥ চীনা একটি কনডম নির্মাতা প্রতিষ্ঠান বিশ্বের সবচেয়ে পাতলা লেটেক্স কনডম তৈরির রেকর্ড গড়েছে। কনডমটি বৃহস্পতিবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে তালিকাভুক্ত হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকের তালিকা অনুযায়ী কনডমটির পুরুত্ব মাত্র ০.০৩৬ মিলিমিটার। অ্যাওনি কনডমটি তৈরি হয়েছে গুয়ানঝৌ নির্মিত কনডমটি এর আগে জাপানের ইউনাইটেড রাবার প্রডাক্টস-এর নির্মিত কনডমের রেকর্ড ভেঙে ফেলে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর চীনা রেকর্ড ম্যানেজার চার্লস হোয়ার্টন বলেন, এর আগের রেকর্ড নির্মাতা ছিল ওকামটো। তাদের সবচেয়ে পাতলা কনডমটি ছিল ০.০৩৮ মিলিমিটার পুরু।

গুয়ানঝৌ প্রতিষ্ঠানটি প্রতি বছর প্রায় ২০ কোটি কনডম তৈরি করে। তবে এগুলো প্রধানত চীনের মূল ভূখণ্ডে বিক্রি করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫