Skip to content

প্রেমে প্রতারিত হওয়ার পর যা করবেন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ আপনি তাকে প্রচণ্ড ভালোবাসেন। তাকে ঘিরেই আপনার সবকিছু। অন্ধের মতো বিশ্বাসও করেন তাকে। কিন্তু হঠাৎ একদিন আপনার সব ভালোবাসা, আবেগ অনুভূতি ও বিশ্বাসকে মিথ্যে করে দিলো সে। কারণ ছাড়াই সে সড়ে গেলো আপনার জীবন থেকে। কি করবেন আপনি? ভাববেন আপনার সবকিছু শেষ হয়ে গেছে, বেঁচে থেকে আর কোনো লাভ নেই। অথবা এতোদিনের ভালোবাসার মানুষটির প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবেন, কিংবা এসবের জন্য শুধু নিজের ভাগ্যকেই দোষারোপ করবেন?

মানুষের জীবনে এই রকম একটি দুঃসময় আসা অস্বাভাবিক কিছু নয়। কারণ সব মানুষ ভালোবাসার মর্যাদা বা বিশ্বাসের মর্যদা দিতে জানে না। তাই বলে আপনার জীবন কেন থেমে যাবে? নিজেকে নিয়ে ভাবুন নতুন করে। ভালোবাসুন নিজেকে, নিজের জীবনকে। আর ঝেরে ফেলুন পেছনের সবকিছু। প্রেমে প্রতারিত হওয়া পর আপনি আরও ছয়টি কাজ অবশ্যই করবেন। আর সেগুলো হলো-

ভুলেও পেছনে ফিরে তাকাবেন না

সম্পর্কে প্রতারণার স্বীকার হয়েছেন? ভুলেও সম্পর্কের দিকে পেছনে ফিরে তাকাবেন না। একবার সম্পর্ক ভেঙে অনেকটা পথ সামনে এগিয়ে যাওয়ার পর পেছনে তাকিয়েছেন তো মরেছেন। আবারো সেই ভুল সম্পর্কের মায়ায় জড়িয়ে যাবেন আপনি পেছনে ফিরে তাকালে।

নিজেকে দোষ দেবেন না

অনেকেই সম্পর্কে প্রতারণার শিকার হয়। কিন্তু প্রতারকের প্রতি মানসিক দুর্বলতার কারণে নিজেকে দোষারোপ করতে থাকে প্রতিনিয়ত। তারা মনে করে তাদের কোনো ভুলের কারণেই সঙ্গী প্রতারণা করেছে এবং এটা নিয়ে তারা সারাক্ষণ মনে মনে নিজেকে দোষারোপ করতে থাকেন। যা একেবারেই উচিত নয়। অন্যের প্রতারণার দোষের ভাগীদার বানাবেন না নিজেকে। যেই ব্যক্তি প্রতারক সে সব পরিস্থিতিতেই প্রতারণা করে। তাই নিজেকে অহেতুক দোষারোপ করা উচিত নয়।

নিজেকে সময় দিন ও ভালোবাসুন

সম্পর্কের ক্ষেত্রে প্রতারণার স্বীকার হলে নিজেকে প্রচুর সময় দিন। নিজেকে মাঝে মাঝে ট্রিট দিন আপনার প্রিয় কোনো খাবারের। কিছুদিনের জন্য ডায়েটিং করার প্রয়োজন নেই। নিজের পছন্দের ভালো খাবারগুলো মন ভরে খান। এছাড়াও নিজের জন্য কেনাকাটা করুন। নিজের ত্বক ও চুলের যতœ নিন এবং আত্মীয় স্বজন ও বন্ধুদের সময় দিন। আপনি যে সব বিষয়ে আনন্দ খুজে পান সেগুলোর প্রতি মনোযোগী হয়ে উঠুন এসময়ে।

বিষয়টি লুকাবার চেষ্টা করবেন না

প্রতারণার স্বীকার হয়েছেন? পরিবার ও বন্ধুরা আপনাকে ক্রমাগত বিষয়টি নিয়ে জিজ্ঞেস করছে? বলে দিন তাদেরকে সব কিছু। নিজের মনের ভেতরে বিষয়টি চেপে রাখলে মানসিক কষ্ট বাড়বে। বরং সবার সঙ্গে আলোচনা করুন। এতে আপনার মনটা হালকা হবে এবং ভালো কিছু উপদেশ ও পাবেন।

আবারো তাকে বিশ্বাস করবেন না

যে ব্যক্তি একবার আপনার সাথে প্রতারণা করেছে তাকে পুনরায় বিশ্বাস করার মত বড় বোকামী করবেন না। সে হয়তো আপনাকে অনেক আশ্বাস ও ভরসা দেবে। কিন্তু তার জালে পা দিয়ে আপনার আবারও বড়ো কোনো ক্ষতি হয়ে যেতে পারে।

হুট করে নতুন সম্পর্কে জড়াবেন না

একটি সম্পর্কের ক্ষেত্রে প্রতারণার শিকার হলে অনেকেই প্রতিশোধ নেয়ার জন্য কিংবা সময় কাটানোর জন্য অন্য আরেকজনের সাথে সম্পর্ক গড়ে তোলে। এই ভুল করা একদমই উচিত না। কারণ তাড়াহুড়া করে করা এ ধরনের সম্পর্ক আপনার জীবনে কোনো সুফল বয়ে আনবে না। বরং যার সাথে হুট করে সম্পর্ক করেছেন সে প্রতারিত হবে। তাই এই পরিস্থিতিতে হুট করে কোনো সম্পর্কে জড়ানো উচিত না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫