Skip to content

ক্ষিপ্ত কিম কার্দাশিয়ান

বিনোদন ডেস্ক ॥ টিভি ব্যক্তিত্ব কিম কার্দাশিয়ান তার ওজন নিয়ে রসিকতা করায় ট্যাবলয়েড পত্রিকাগুলোর কঠোর সমালোচনা করলেন। সন্তান হওয়ার পরে তার ওজন বৃদ্ধি স্বাভাবিক বলেই তিনি জানিয়েছেন। এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

সম্প্রতি কয়েকটি ট্যাবলয়েড কিমের ওজন নিয়ে রসিকতা করে। তারা সন্তান গ্রহণের পরে কিমের ওজন বৃদ্ধির ঘটনাকে তুলে ধরে। এছাড়া কিম কৃত্রিমভাবে নিতুম্ব বাড়িয়ে নিয়েছেন বলেও অনেকে মন্তব্য করে।

এসব মন্তব্যের জবাবে মাইক্রোব্লগিং সাইট টুইটারে কিম লিখেছেন, ‘বাচ্চা নেওয়ার আগের ১৫৫ পাউন্ড ওজনের হাল্কা-পাতলা শরীরের সঙ্গে বর্তমান আমার তুলনা! বাচ্চা আছে এমন যে কেউ জানেন ওজন কমানো কতোটা কঠিন…. আমার গর্ভধারণ ও ওজন নিয়ে রসিকতার চেষ্টা আপনাদের খুবই নির্লজ্জ আচরণ।’

তিনি আরো বলেন, ‘আমি নিখুঁত নই আর কখনোই আপনাদের দেওয়া হাল্কা-পাতলার মাপকাঠি অনুযায়ী হতে পারবো না। দুঃখিত।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫