বাংলাভূমি২৪ ডেস্ক ॥ টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের উপ-নির্বাচনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করছেন।
শেষ দিন রোববার ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তারা হচ্ছেন- কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সদ্য প্রয়াত সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহানের ছেলে অনুপম শাহজাহান জয়, আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে সখীপুরের বোয়ালী কলেজের অধ্যক্ষ সাবেক ছাত্রলীগ নেতা সাঈদ আজাদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম আব্দুল মালেক, জাতীয় পার্টির আশরাফ সিদ্দিকী, স্বতন্ত্র প্রার্থী লিয়াকত আলী।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আনিসুর রহমান মিয়া বিষটি নিশ্চিত করেন। এ আসনে আগামী ২৯ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম
