Skip to content

প্রসূনের সর্বনাশা ইয়াবা

বিনোদন ডেস্ক ॥ লাক্স সুন্দরী ও অভিনেত্রী প্রসূন আজাদ ছোট পর্দার সীমানা ছাড়িয়ে এখন বড় পর্দায় ভিড়ছেন। সম্প্রতি কাজী হায়াতের পরিচালনায় নতুন একটি ছবির কাজ শুরু করেছেন তিনি। ছবিটির নাম সর্বনাশা ইয়াবা।

গতকাল থেকে এ ছবির শুটিং শুরু হয়েছে। তার বিপরীতে অভিনয় করছেন কাজী মারুফ।

‘সর্বনাশা ইয়াবা’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করার প্রত্যয় ব্যক্ত করেছেন এই অভিনেত্রী, ‘অনেক অপেক্ষার পর শুটিং শুরু হয়েছে। অন্যরকম অনুভূতি হচ্ছে। সিনেমায় আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। আশা করি নিজেকে প্রমাণ করতে পারব।’

ছবির চরিত্র সম্পর্কে জানতে চাইলে প্রসূন বলেন, ‘এখানে আমি একজন ডিবির এসআই। সমাজের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াই।’

‘সর্বনাশা ইয়াবা’র পাশাপাশি আরো কয়েকটি ছবিতে কাজ করছেন প্রসূন- শফিকুল ‘ইসলামের অচেনা হৃদয়’, বিদ্যুতের ‘রাজা গোলাম’ এবং বাপ্পারাজের পরিচালনায় ‘বেইমান’।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫