Skip to content

কেনিয়ায় বাংলাদেশি হাইকমিশনারের বাসায় ডাকাতি

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ কেনিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ওয়াহিদুর রহমানের বাসায় ঢুকে একদল সশস্ত্র দুর্বৃত্ত নগদ প্রায় পৌনে দুই লাখ কেনিয়ান সিলংসহ (স্থানীয় মুদ্রা) ইলেকট্রনিকস সামগ্রী লুট করে নিয়ে গেছে।

গত শনিবার স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় এ ঘটনা ঘটেছে বলে কেনিয়ার বিভিন্ন গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে। এতে রাষ্ট্রদূত বা তার পরিবারের সদস্যদের কেউ আহত হয়নি বলে জানা গেছে ।

নাইরোবির কান্ট্রি ডেপুটি পুলিশ কমান্ড্যান্ট মসেস ওমবিতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুর্বৃত্তরা এ সময় হাইকমিশনারের বাসা থেকে নগদ পাঁচ হাজার কেনিয়ান সিলং, দুই হাজার মার্কিন ডলার, তিনটি মোবাইল ফোনসেট, একটি ল্যাপটপ, টিভি এবং অন্যান্য ইলেকট্রনিকস সামগ্রী নিয়ে যায়।

হাইকমিশনার এবং তার স্ত্রীকে উদ্ধৃত করে পুলিশ কর্মকর্তা জানান, রাত সাড়ে নয়টায় চারজন দুর্বৃত্ত হাইকমিশনারের বাসায় ঢুকে যায়। তারা পিস্তল বের করে ঘরে যা কিছু আছে তাদের দিয়ে দিতে নির্দেশ দেয়। নগদ অর্থ এবং মূল্যবান সামগ্রী নিয়ে তারা কেটে পড়ে।

পুলিশ জানায়, বাসার সদস্যদের কেউ আহত হয়নি। তবে হাইকমিশনারের স্ত্রীকে মানসিক আতঙ্কজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজন নিরাপত্তারক্ষীকে আটক করেছে সেখানকার পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার সঙ্গে নিরাপত্তারক্ষীদের যোগসাজশ থাকতে পারে।অন্যদেশ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫