Skip to content

ভোটকেন্দ্রে অস্ত্র চুরি, ৩ পুলিশ বরখাস্ত

জেলা প্রতিনিধি, মাগুরা ॥ শালিখা উপজেলা নির্বাচনে গোবরা পঞ্চপল্লী মাধ্যমিক ভোটকেন্দ্রে পুলিশের কাছ থেকে এসএমজি অস্ত্র চুরি হয়েছে। এতে তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, শালিখা উপজেলায় বুধবার ভোটকেন্দ্রে ব্যালট বক্সসহ যাবতীয় সরঞ্জামা পৌঁছে যায়। ভোটকেন্দ্র পাহারায় তিনজন পুলিশ ও আনসার ভিডিপির সদস্যরা নিয়োজিত ছিল।

ভোর রাতে তিন পুলিশ অস্ত্র পাশে রেখে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দেখে অস্ত্র নেই।

এ ঘটনায় মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবীর ঘটনাস্থল পরিদর্শন করে এবং তাৎক্ষণিক তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে।

জেলা পুলিশ সুপার বলেন, ‘আমি ঘটনাস্থলে এসেছি এ বিষয়ে তদন্ত চলছে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫