Skip to content

আহত শিক্ষার্থী একরামুলের মৃত্যু

জেলা প্রতিনিধি, যশোর ॥ চৌগাছায় পিকনিকের বাস দুর্ঘটনায় বেনাপোল প্রাথমিক বিদ্যালয়ের আহত শিক্ষার্থী একরামুল মারা গেছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একরামুল বেনাপোলের ছোটআঁচড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে ও বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হয়েছিল ৭ জন। একরামুলের মত্যুর পর তা বেড়ে ৮ হল।

উল্লেখ, গত ১৫ ফেব্রুয়ারি বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মেহেরপুরের মুজিবনগরে পিকনিকে যায় শিক্ষার্থীরা। পিকনিক শেষে ফেরার পথে চৌগাছা উপজেলার ঝাউতলায় নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীবাহী বাসটি পিছলে পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই সাত শিক্ষার্থী নিহত হয়। আহত হয় অর্ধশত।

গুরুতর আহত ১৪ জনকে ওই দিনই যশোর সিএমএইচে ভর্তি করা হয়। এর মধ্যে আহত দুই শিক্ষার্থী একরামুল ও আরমানের অবস্থার উন্নতি না হওয়ায় তাদের ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। শুক্রবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় একরামুলের মৃত্যু হয়।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫