Skip to content

রাজধানীতে চালু হলো নারী বাস সার্ভিস

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ নারী যাত্রীদের চলাচলের সুবিধার্থে রাজধানীর মতিঝিল, জোয়ারসাহারা, মতিঝিল দ্বিতল বাস ডিপো, কল্যাণপুর ও নায়ায়ণগঞ্জ বিআরটিসি বাস ডিপো থেকে বিভিন্ন রুটে নারী বাস সার্ভিস চালু করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এ এ সার্ভিস পরিচালনা করছে।

নারী বাস সার্ভিসের রুট সমূহ হচ্ছে যথাক্রমে সকাল ৯টা ৫ মিনিট ও ৯টা ১০ মিনিটে রাজধানীর তালতলা খেকে মতিঝিল। এবং বিকেল ৬টা ৫মিনিট ও ৬টা ১০ মিনিটে মতিঝিল থেকে তালতলা।সকাল সাড়ে ৮টায় নতুন বাজার থেকে মতিঝিল এবং বিকেল ৬টা ১০ মিনিটে মতিঝিল নতুন বাজার। সকাল সোয়া ৭টা ও সোয়া ৮টায় আব্দুল্লাহ পুর থেকে মতিঝিল এবং বিকেল সোয়া ৫টা ও সোয় ৬টায় মতিঝিল থেকে আব্দুল্লাহপুর। সকাল সাড়ে ৭টায় মিরপুর-১২, মিরপুর-১০ থেকে মতিঝিল বাস ডিপো এবং বিকেল সোয়া ৬টা মতিঝিল দ্বিতল বাস ডিপো থেকে মিরপুর-১২ ও মিরপুর-১০।

এছাড়া সকাল ৮টায় মিরপুর ১০ থেকে মতিঝিল এবং বিকেল সোয়া ৫টায় মতিঝিল থেকে মিরপুর-১০। সকাল ৮টায় মোহাম্মদপুর থেকে মতিঝিল এবং বিকেল সোয়া ৫টায় মতিঝিল থেকে মোহাম্মদপুর। সকাল পৌনে ৮টা ও সোয়া ৮টায় নারায়ণগঞ্জ থেকে মতিঝিল এবং বিকেল সোয়া ৫টায় ও ৬টা ১০ মিনিটে মতিঝিল থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত নারী বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫