Skip to content

এখনো সন্ধান মেলেনি ২৩৯ যাত্রীসহ নিখোঁজ বিমানটির

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ২৪ ঘণ্টা পার হলেও ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়ে যাওয়া মালয়েশিয়ান বিমানের এখনো সন্ধান মেলেনি। কুয়ালালামপুর থেকে বিমানটি চীনের বেইজিং যাচ্ছিলো। বিমানটি উদ্ধারের জন্য দেশি-বিদেশী সহায়তায় অভিযান চলছে। এর আগে ভিয়েতনাম সাগরে বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর প্রকাশিত হলেও তার সত্যতা মেলেনি। খবর বিবিসির।
মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ ৩৭০ ফ্লাইটটি উড়ার প্রায় দুই ঘণ্টা পরই সেটি নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ হারিয়ে ফেলে। দক্ষিণ চীন সাগরের যে অংশে বিমানটির সাথে সর্বশেষ যোগাযোগ হয়েছিল এবং সাগরের যে এলাকাটিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে অনুমান করা হচ্ছে, সেখানে এখনো উদ্ধার তৎপরতা চলছে।
জলসীমা বিরোধের কথা ভুলে উদ্ধার অভিযানে সহায়তা করছে ভিয়েতনাম, সিঙ্গাপুর এবং চীন। অভিযানে সহায়তা করতে নৌসেনাদের পাঠাচ্ছে আমেরিকা। ভিয়েতনামের টহল বিমানগুলো উদ্ধার অভিযানের সময় সাগরের জলে তেলের স্তর দেখতে পেয়েছেন। নিখোঁজ বিমানের সঙ্গে এই তেলের সংশ্লিষ্টতা আছে কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
এক খবরে জানা গেছে, ওই বিমানটির যাত্রীদের তালিকায় নাম আছে এমন দু’জন আরোহী— যাদের একজন ইতালীয় এবং অন্যজন অস্ট্রিয়ার নাগরিক— তারা ওই ফ্লাইটটিতে ছিলেন না। তাদের পাসপোর্ট দু’টো থাইল্যান্ড থেকে চুরি গেছে বলেও জানা গেছে। ফলে বিমান নিখোঁজ হবার ঘটনাটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত কি-না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে বলে যে আশংকা করা হচ্ছে, সেটি সত্যি হলে এটি হবে বোয়িং ট্রিপল সেভেনের উনিশ বছরের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫