Skip to content

দাবী আদায়ে রাজপথে মহানগর মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ঢাকা মহানগর মহাবিদ্যালয়কে সরকারী করে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেসা মুজিব নামকরণ করার দাবিতে বিক্ষোভ মিছিল করেন মহানগর মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মিছিল শেষে কলেজটির গভার্নিং কমিটির সভাপতি ও বাড্ডা আওয়ামী লীগের সভাপতি জনাব মোহাম্মদ ওস্মান গনীর নিকট স্মারক লিপি প্রদান করে।

এছাড়াও সহ-সভাপতি খিজির ইসলামের কাছে শিক্ষার্থীরা গেলে তাকে পাওয়া যায়নি। তবে তিনি মোবাইলে শিক্ষার্থীদের সাথে মঙ্গলবার কলেজে এসে দেখা করার আশ্বাস দেন।

স্মারকলিপি দেয়ার আগে মিছিলটি বাড্ডার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এবিষয়ে মহানগর মহাবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফৈজি আখতারের সাথে কথা হলে তিনি প্রতিমূহূর্তের বাংলাকে বলেন, আমাদের শুধু আশ্বাস ই দিয়ে যাচ্ছে সবাই কিন্তু কোন কাজই হচ্ছে না। শেষ মুহূর্তে এখন কাগজ-পত্র আটকে রাখা হয়েছে।তাই শিক্ষার্থীরা এবার তাদের দাবি নিজেরাই আদায় করে নিতে সোচ্চার হয়ে উঠেছে ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫