Skip to content

ক্লাব কাপ উন্মুক্ত শরীরগঠন প্রতিযোগিতা শুরু সোমবার

স্পোর্টস ডেস্ক॥
বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামীকাল থেকে শুরু হচ্ছে “মার্সেল রেফ্রিজারেটর ক্লাব কাপ উন্মুক্ত শরীরগঠন প্রতিযোগিতা”। সোমবার সকাল ৯টায় জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তনে শুরু হবে দুই দিন ব্যাপি এ প্রতিযোগিতা।

সকালে শুরু হলেও বিকাল তিনটায় আনুষ্ঠানিক ভাবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার। আরবি গ্রুপের অতিরিক্ত পরিচালক ও হেড অব দ্য গেমস এন্ড স্পোর্টস এফএম ইকবাল বিন আনোয়ার এ সময় উপস্থিত থাকবেন।

প্রতিযোগিতা উপলক্ষে আজ রবিবার বাংলাদেশ হকি ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শরীরগঠন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মোঃ সুবিদ আলী ভূঁইয়া পিএসসি (অব.), এমপি। এছাড়া আরো উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আরবি গ্রুপের অতিরিক্ত পরিচালক ও হেড অফ দ্য গেমস এন্ড স্পোর্টস এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। নির্বাহী পরিচালক, পলিসি এন্ড এইচআরএম, আরবি গ্রুপের এসএম জাহিদ হাসান,মার্সেল ব্রান্ডের হেড অব মার্কেটিং মোশারফ হোসেন রাজিব এবং সাবেক মিস্টার বাংলাদেশ ও ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

এ বছর ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানের শরীরগঠন ক্লাব থেকে প্রায় ২৫০জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহন করছে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৫৫, ৬০, ৬৫, ৭০, ৭৫, ৮০ ও ৮০+ কেজি এই ৭টি ওজন শ্রেনীতে। প্রত্যেক ওজন শ্রেনীতে অংশ নেয়া সেরা ৬জন খেলোয়াড়ের জন্য থাকছে ট্রফি ও ক্যাশ এ্যাওয়ার্ড।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫