Skip to content

রাজধানীর চকবাজারে ককটেলে পুলিশসহ আহত ৫

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর চকবাজারে ছিনতাইকারীদের ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছে। চক বাজারের ইসলামবাগ জমিরের গলিতে মঙ্গলবার ভোরে ছিনতাইকারীদের পুলিশ ধাওয়া করলে তারা ককটেল বিস্ফোরণ করে।

চকবাজার থানাধীন ইসলামবাগের জমিরের গলিতে ভোর সাড়ে ৫টার দিকে ৫-৭ জন যুবক ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। তাদের গতিবিধি সন্দেহ হলে পুলিশের একটি টহল দল পিছু নিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কয়েকটি ককটেল বিস্ফোরণ করে অন্য ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও খোকন (৩০) জাপটে ধরে ফেলে পুলিশ। এতে খোকনের সঙ্গে থাকা ককটেল বিস্ফোরণে কনস্টেবল সাইদুল রহমান (৩৭) এবং খোকন নিজে আহত হয়।

এছাড়া, ককটেল বিস্ফোরণে পথচারী সেন্টু (২২), ছানি (৩০), মিন্টু (২৫) আহত হয়। আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চক বাজার থানার এসআই মাহমুদুর রহমান জানান, ছিনতাইয়ের প্রস্তুতিকালে টহল পুলিশের সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কনস্টেবল সাইদুল রহমানসহ পাঁচজন আহত হয়েছে। ছিনতাইকারীদের ব্যবহৃত একটি চাকু, কয়েকটি বিস্ফোরিত ককটেলের কৌটা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫