Skip to content

নিউইয়র্কে নেত্রকোনা জেলা সমিতি গঠনের উদ্যোগ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ নেত্রকোনা জেলা সমিতি গঠনের উদ্যোগ বনভোজন, সভা-সেমিনার ও বৈশাখীমেলার মতো অনুষ্ঠানের আয়োজন করে এতোদিন নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নিলেও আমেরিকায় নেত্রকোণাবাসীরা এবার সাংগঠনিক কাঠামোতে যাচ্ছেন। গত রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইট্সের একটি রেস্টুরেন্টে শফিকুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। সংগঠনের নাম হবে ‘যুক্তরাষ্ট্র নেত্রকোণা জেলা সমিতি’। পরে আরো বেশি সংখ্যক সদস্যের সাথে অধিকতর আলোচনার জন্য পরবর্তী দিনক্ষণ ঠিক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করেন সভায় অংশগ্রহণকারীরা। এই কমিটির প্রধান দায়িত্ব হবে আসছে গ্রীস্মে বার্ষিক বনভোজনের আয়োজন করা। নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন ও পয়লা বৈশাখ উদ্যাপনেরও প্রত্যাশা থাকবে এই কমিটির উপর। কমিটির সদস্যরা হলেন আহ্বায়ক মোহাম্মদ আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক খন্দকার জাহাঙ্গীর হায়দার শামীম ও বিপ্লব রায়, সদস্য সচিব আশীষ সরকার। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুভাষ তালুকদার, মোহাম্মদ আমিরুল ইসলাম কামাল, মোস্তাফিজুর রহমান মিঠু, ইন্দ্রজীৎ সিংহ গোপাল, জহিরুল আলম রানা, শফিকুল ইসলাম, রাজীব পাল, ইফতেখারুল ইসলাম অর্নব, মুহাম্মদ শহীদুল্লাহ ও হাসানুজ্জামান সাকী ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫