Skip to content

সিলেটের সুনামগঞ্জে গাড়ি চাপায় মা মেয়ে সহ তিনজন নিহত

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ প্রাইভেটকার চাপায় সুনামগঞ্জ-সিলেট সড়কের ধারণবাজার এলাকায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- ছাতক উপজেলার জাতুয়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী আলাতুননেছা (২৫), মেয়ে সুমেনা আক্তার (৪) ও তার ভাইয়ের ছেলে একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (৭)।

বুধবার সকাল সাড়ে আটটার দিকে রাস্তা পারাপারের সময় এই তিন পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন। এ ঘটনার পর চালক পলাতক।

এ বিষয়ে পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে আটটার দিকে সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি প্রাইভেটকার ধারণবাজার এলাকায় রাস্তা পারাপাররত তিন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

জয়কল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, প্রাইভেটকারটি আটক করা হলেও চালক পালিয়ে যান।

তিনি আরো জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫