স্টাফ রিপোর্টার ॥ কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, ভাঙচুর, পুলিশের গুলির ঘটনায় ৮১টি উপজেলার মোট ২৬ কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে বলে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে।
এর মধ্যে চাঁদুপরের কচুয়ায় চারটি, হাজীগঞ্জে দুইটা, রাজশাহীর চারঘাটে একটি, কিশোরগঞ্জের কুলিয়ারচড়ে একটি, ময়মনসিংহের মুক্তাগাছায় তিনটি, যশোরের মণিরামপুরে একটি, ফেনীর দাগনভূইঞায় দুইটি, কুমিল্লার নাঙ্গলকোটে দুটি এবং লক্ষ্মীপুরের কমলনগরে একটি, বরিশালের হিজলায় ৩টি, ভোলা সদরে ১টি, কুমিল্লার তিতাসে ১টি, চৌদ্দগ্রামে ২টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
যেসব কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে সে কেন্দ্রগুলো হলো- চাঁদপুরের কচুয়ার দেরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয়, তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাথৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাজীগঞ্জ মেনাপুর বাদশা মিয়া উচ্চবিদ্যালয়, পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়; কুমিল্লার নাঙ্গলকোট সিজিয়ারা উচ্চ বিদ্যালয়, পরিকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়; ফেনী দাগনভূইঞা অলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়; রাজশাহীর চারঘাটের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়; কিশোরগঞ্জের কুলিয়ারচড়ের বড় চাচা সরকারি প্রাথমিক বিদ্যালয়; যশোর মণিরামপুরের হাজরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়; লক্ষ্মীপুরের কমলনগরের উত্তর-পশ্চিম চরমার্কিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ময়মনসিংহের মুক্তাগাছার তারাটি তেরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্ধগোয়ালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
