Skip to content

জনসন কি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন?

স্পোর্টস ডেস্ক ॥ অ্যাশেজ বীরত্বগাথা ও দক্ষিণ আফ্রিকা প্রতাপের পর বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য মুখিয়ে ছিলেন অস্ট্রেলিয়ার পেসার মিশেল জনসন। কিন্তু হুট করে পায়ের গোড়ালির সংক্রামণ তার বিশ্বকাপ স্বপ্নের পথে কাটা বিছিয়ে দেয়। তবুও টিমটিম করে একটু সম্ভাবনা জ্বলছিল তার জন্য। এখন সেটাও মনে হয়ে নিভে গেল। কেননা খোদ অসি ক্রিকেট দলের কোচ ড্যারেন লেহম্যানই যে জনসনকে নিয়ে নিজের শঙ্কার কথা প্রকাশ করছেন।

রোববার ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাৎকারে লেহম্যান বলেন, ‘এখন পর্যন্ত জনসন খুব বেশি সুস্থ নন। খেলার মতো ফিটনেসও অর্জন করতে পারেনি। অথচ কয়েক দিনের মধ্যেই তার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে আমাদের।’ তিনি আরও জানান, ‘জনসন যদি খুব বেশি সুস্থ হয়ে না ওঠে, তাহলে তার বাংলাদেশে যাওয়ার কোন দরকার নেই। কারণ, খেলার থেকে স্বাস্থ্য বড় একটি বিষয়।’

সাম্প্রতিক সময়ে বোলিংয়ে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় পারফরমার ছিলেন মিশেল জনসন। সেক্ষেত্রে দলে এই পেসারের অনুপস্থিতি অবশ্যই একটা নেতিবাচক প্রভাব রাখবে। যদিও জেমস প্যাটিনসন, বেন কাটিং ও জোস হেজেলউডকে নিয়ে অসিদের পেস অ্যাটাকটা বিশ্ব মানের থেকেও একটু বেশি! প্রসঙ্গত, অস্ট্রেলিয়া মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২৩ মার্চ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযাত্রা শুরু করবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫